ডিসেম্বর ১১, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে উপজেলা ছাত্রদলের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শাজাহানপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ যোহর মহিউসুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, সহ-সভাপতি মশিউর রহমান, সহ-সভাপতি শরিফ হোসেন নিরব, সহ-সভাপতি ওলিউল ইসলাম ওলি, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সনি, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব হোসেন সোহাগ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি শিপন, সহ-সভাপতি পায়েল, সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি সাখাওয়াত, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ, দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, রাকিব প্রমুখ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print