ডিসেম্বর ১১, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

ধুনটে ডিবির মাদক বিরোধী অভিযানে যুবদল নেতাসহ আটক ৩

বগুড়ার ধুনটে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ যুবদল নেতা ও তার তিন সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর) মধ্যপাড়া এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, এলাঙ্গী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক উজ্জল মিয়া (৪০), ঈশ্বরঘাট গ্রামের মৃত দুলাল প্রামানিকের ছেলে স্বপন মিয়া (২৮), বেলকুচি গ্রামের মৃত মফিজ শেখের ছেলে কালাম শেখ (৫৮), তাঁরাকান্দি গ্রামের মৃত মতিয়ার রহমান ছেলে ইমরুল কাদের সেলিম (৪৮)।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি ইকবাল বাহার জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে ডিবি পুলিশের একটি দল ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর) মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যালবেট উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে কালাম শেখ, ইমরুল কাদের সেলিম ও উজ্জল মিয়ার নামে পূর্বেও বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print