বগুড়ার ধুনটে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের এক দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।
এসময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকারা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, এফপিআই শহিদুল ইসলাম, বিদ্যুৎ হোসেন, মিজানুর রহমান, সোহেল আহম্মেদ, আব্দুল হাকিম, এফ ডাবলু, লতিফা আক্তার, আরহানা মোস্তারী, মফিদা আক্তার ও ফাতেমা খাতুন।