ডিসেম্বর ১১, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ

পোরশায় ড্রীম ক্যাডেটের শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ 

নওগাঁর পোরশায় ড্রীম ক্যাডেট প্রাইভেট সেন্টার ও নূরানী একাডেমীর উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা নিতপুর ইউনিয়নের হুবুরমোড় এলাকায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষক শাহিন আলমের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিতপুর মডেল সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক শামীম আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঁটাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: সজেমা খাতুন।

অন্যান্যদের মধ্যে ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং সার্জেন্ট (অব) সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, নূরানী বিভাগের কারি আখতারুজ্জামান, প্রাথমিক বিভাগের এনামুল হক, মাধ্যমিক বিভাগের তুহিন রেজা, মনিকা আক্তার পান্না, সুমাইয়া আক্তার রেবাসহ শিক্ষক-অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print