ডিসেম্বর ১১, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জিয়া পরিষদ ও অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ বগুড়া অঞ্চলের আয়োজনে বাংলাদেশের ঐক্যের প্রতীক তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে সপ্তপদী মার্কেটস্থ শাখায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও ডিজিএম জনাব এসএম মোস্তফা ই কাদের।

বিশেষ অতিথি জিয়া পরিষদ এর আহ্বায়ক ও অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ বগুড়ার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত আলো, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব খোরশেদ আলম, অগ্রণী ব্যাংকের এজিএম জাসাদ ইবনে সালাবা, এজিএম সজিবুর রহমান, জিয়া পরিষদ সোনালী ব্যাংক এর সভাপতি জনাব আব্দুল মজিদ, জেবিএবি সোনালী ব্যাংক এর আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম।

অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ বগুড়ার সভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক পুটু মিয়া,মেহেদী হাসান, তারেক বিন ফেরদৌস,ওয়াসিম রাহাত, জাকির হোসেন,আল মামুন ডিকেন, সেলিম রেজা,আব্দুল খালেক, শরিফুর রহমান, হারুনুর রশীদ, মিজানুর রহমান, জিয়া আনসারী,শরিফুল ইসলাম, গোলাম রব্বানী, রাসেল কনক,এটিএম জাকিরুল ইসমাম মধু,রকিব হাসান, সাফায়েত সিয়াম, আব্দুল মালেক সহ বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সবশেষে মাওলানা মাসুদুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন। আলোচনা সভা ও দোয়া পরিচালনা করেন জিয়া পরিষদ বগুড়া অঞ্চলের সদস্য সচিব জনাব সাজেদুর রহমান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print