নভেম্বর ২৬, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ

নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এবং “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬শে নভেম্বর (বৃহস্পতিবার) সকালে স্কুল ফিডিংয়ের অংশ হিসেবে উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে দুধ ও ডিম খাওয়ানোর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি আশফাকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম।
ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্দার মো. ফজলুল করিম, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটা ইউপি চেয়ারম্যান প্যানেল-১ মাহাবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জ্বল, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা ও খামারি মানিক মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উপর চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২৬ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print