নভেম্বর ১৯, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

মাদকবিরোধী অভিযানে নন্দীগ্রামে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ আটক ২

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত দুজনকেই তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. আরিফ বিল্লাহ (২৪) এবং একই গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে মো. আলম (৫০)।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি একজনকে ১০০ টাকা এবং অপরজনকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print