নভেম্বর ১৫, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ণ

নওগাঁয় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভা অনুষ্ঠিত

নওগাঁ শহরের দয়ালের মোড় বিএসডিও’র কার্যালয়ে শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় আরএনবি-এনএস সম্মেলন কক্ষে জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) বাস্তবায়নাধীন “জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)” প্রকল্পের অংশ হিসাবে এই সভার আয়োজন করে। সভায় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সকল সদস্যরা অংশগ্রহণ করেন।

জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরাম এর চেয়ারপার্সন ও রানী এনজিও’র নির্বাহী পরিচালক মো. ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাওয়ার পয়েন্টোর মাধ্যমে প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন বিএসডিও-গেটকা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান। এ সময় পরামর্শমুলক বক্তব্য রাখেন জেলা ক্লাইমেট অ্যাডভোকেসির ফোরামের সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মহাদেবপুর উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন সাংবাদিক মো. লিয়াকত আলী, মান্দা উপজেলা লোকমোর্চা কমিটির সাধারণ সম্পাদক মো, শাহাজান আলী প্রমুখ।

এ সময় বক্তারা গেটকা প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রভাব থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নায্যতার ভিত্তিতে সেবা প্রাপ্তির বিষয়ে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও প্রচারাভিযান পরিচালনা জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিএসডিও এবং ওয়েভ ফাউন্ডেশন অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রপের কারিগরী সহায়তায় নওগাঁ জেলার সাপাহার, মহাদেবপুর ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদী গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print