নভেম্বর ১৫, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ণ

বগুড়ায় ২৫ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়া সদরের কালিতলা কটনমিল হরিজন কলোনির কিরন হরিজন (৩০), গাবতলী উপজেলার দুর্গাহাটা এলাকার মো. রিমন ইসলাম (২১) এবং বগুড়া সদরের বাদুরতলা এলাকার মো. শামীম শেখ (৩০)।

পরে ভ্রাম্যমাণ আদালত কিরন হরিজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, রিমন ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং শামীম শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ডিএনসি সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার করা ২৫ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print