বগুড়ার শিবগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আমতলী বন্দরে সিরাজিয়া স্টোরের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
এ উপলক্ষে সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ছামছুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ ও কোষাধ্যক্ষ এম আনোয়ার চম্পক।
এ ছাড়া উপস্থিত ছিলেন সমিতির সদস্য লুৎফর রহমান, উজ্জ্বল, রাসেল, আনোয়ার, সাইফুল, রাজিব, খালেক, সাইফুল্লাহ, শুভসহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা।